কবি রানী
কাজী নজরুল ইসলাম
তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি।আমার এ রূপ –সে যে তোমার ভালবাসার ছবি।।
আপন জেনে হাত বাড়াল–
আকাশ বাতাস প্রভাত আলো,
বিদায় বেলা সন্ধা তারা
পুবের আরুন রবি,-
তুমি ভালবাস ব’লে ভালবাসে সবি।।
আপন জেনে হাত বাড়াল–
আকাশ বাতাস প্রভাত আলো,
বিদায় বেলা সন্ধা তারা
পুবের আরুন রবি,-
তুমি ভালবাস ব’লে ভালবাসে সবি।।
আমার আমি লুকিয়েছিল তোমার ভালবাসায়,
আমার আশা বাইরে এলো তোমার হঠাত আসায়।
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাশি,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রানী! তোমার সবি।।
আমার আশা বাইরে এলো তোমার হঠাত আসায়।
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাশি,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রানী! তোমার সবি।।
তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি।
আমার এ রুপ– সে যে তোমার ভালবাসার ছবি।।
আমার এ রুপ– সে যে তোমার ভালবাসার ছবি।।




No comments:
Post a Comment